সৈয়দ আশরাফ লন্ডন গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ দিনের ছুটিতে লন্ডনে গেছেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন।
জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলামের সহকারী একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন প্রথম আলোকে বলেন, অসুস্থ স্ত্রীর পাশে থাকতে গতকাল সকাল ৯টা ৫০ মিনিটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন সৈয়দ আশরাফ। আগামী ১২ নভেম্বর তাঁর ফেরার টিকিট কাটা আছে।
একটি সূত্র বলেছে, ১৫ দিনের জন্য গেলেও স্ত্রীর সুস্থতার ওপর নির্ভর করছে সৈয়দ আশরাফ কবে দেশে ফিরবেন। এ ক্ষেত্রে ১৫ দিনের বেশিও লন্ডনে থাকতে হতে পারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফকে।