সৈয়দ আশরাফ লন্ডনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে গেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল নয়টায় ওনার ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট লেট হওয়ায় ১১টায় উনি ঢাকা ছাড়েন। আগামী ৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন।’ লন্ডনে সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী, মেয়েসহ নিকটাত্মীয়রা বসবাস করেন। আসন্ন ঈদুল আজহাও তিনি সেখানে উদযাপন করবেন।