সৈয়দ আশরাফ শুক্রবার লন্ডন যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

পারিবারিক কাজে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ২৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর দেশ ছাড়ার কথা রয়েছে। লন্ডনে তিনি ১৫ দিন থাকবেন বলে জানা গেছে।

জানতে চাইলে সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্যারের পরিবার লন্ডন থাকে। তাঁর স্ত্রী অসুস্থ। এ জন্য পারিবারিক কাজে তিনি লন্ডন যাচ্ছেন। ছুটি অনুমোদনের সরকারি আদেশের জন্য প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জমা দিয়েছেন। সেটা পেলেই তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।’

২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০ তম জাতীয় সম্মেলনের শেষ দিনে সবাইকে চমকে দিয়ে সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। অবসান ঘটে নানা নাটকীয়তার। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। সৈয়দ আশরাফ এখন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলে রয়েছেন।