সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব কথা জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বাদ আসর দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করার জন্য দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সৈয়দ আশরাফ বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন।