সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মামুদী গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে মামুদী গ্রামের সুরুজ মিয়ার সঙ্গে প্রতিবেশী হালিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল দুপুরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে হালিম মিয়ার নেতৃত্বে আট-দশজনের একটি দল রামদা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুরুজ মিয়া, তাঁর স্ত্রী তানজিলা বেগম, বাবা আবদুস সামাদ, ছেলে সোহেল মিয়া ও সাদ্দাম হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে সুরুজ মিয়ার লোকজন একত্র হয়ে হামলা চালিয়ে হালিম মিয়া, আবদুল হাই, মামুদা আক্তার, গোল রেহেনা ও মোহাম্মদ উল্লাহকে পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, সুরুজ মিয়ার লিখিত অভিযোগ করা হয়েছে।