সোমবার বিএনপি জোটের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে অর্পণ করে আওয়ামী লীগ বিচার-ব্যবস্থাকে নিজেদের অধীনে নিয়ে আসার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘অনৈতিক ও অবৈধ সংসদের এ সংশোধনী পাস করার কোনো নৈতিক অধিকার নেই।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সোমবারের হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।