সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের সমাবেশ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সমাবেশ চলছে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় এই সমাবেশ শুরু হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।