সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি আ.লীগের জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কর্মসূচির কথা জানান। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদের নির্বাচনের দিনকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যা দিয়েছে।
‘শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান—জাতির এই পাঁচ কৃতী সন্তানকে জাতীয় নেতা হিসেবে মর্যাদা দিয়ে সকল বিতর্কের উর্ধ্বে রাখা উচিত’—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।