সোহরাওয়ার্দীতে আ.লীগের আলোচনা সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়েছে। কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থের নির্বাচিত অংশ পাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিকেল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আলোচনাস্থলে উপস্থিত হওয়ার কথা।

এ ছাড়া সমাবেশে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন।