সভামঞ্চে শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। সভামঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের হাজারো নেতা-কর্মী হাজির হয়েছেন। মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন।