প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ যোগ দেওয়ায় সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র পাঠাগারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে বৈদেশিক মন্ত্রণালয় (পররাষ্ট্র মন্ত্রণালয়) এক আজব পদক্ষেপ নিয়েছে। তারা সংবিধান লঙ্ঘন করে এ জোটে যোগ দিয়েছে। জাতীয় সংসদে তিনি এর তীব্র প্রতিবাদ জানাবেন বলে জানালেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাংসদ ও কবি কাজী রোজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।