স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাল রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।

বিএনপির দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কমিটি গঠন ও কোন্দল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের পর এই প্রথম দলের নীতিনির্ধারকদের সঙ্গে বসছেন খালেদা জিয়া। দলীয় গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে দলের নতুন স্থায়ী কমিটি করার বিধান থাকলেও তা হয়নি। কাউন্সিল এই ক্ষমতা এককভাবে দিয়েছে খালেদা জিয়াকে। দেড় মাসেও তিনি দলের নতুন স্থায়ী কমিটি ঘোষণা করেননি।