স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী শনিবার খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। এর আগে এ বৈঠক ডাকা হলো।