স্পিকারের বিজয়ে সমালোচকদের মুখে ছাই পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের মুখে ছাই পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, ‘দেশে অনেক বিদগ্ধজন রয়েছেন, যাঁদের কাজই হচ্ছে বিশেষ কয়েকটি দূতাবাসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের পা টেপা। তাঁরা কেউ জীবনে এমপি হতে পারেননি। বিএনপি তাদের সুরে সুর মিলিয়ে ভুল করেছে। স্পিকার শিরীন শারমিন তাদের সবার মুখেই ছাই দিয়েছেন।’