স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জ্বালাও-পোড়াও করে এবং অগণতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম করে, তাদের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে তাদের কার্যক্রমের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নেবে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরে কোস্টগার্ড স্টেশনের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোস্টগার্ডকে শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।