স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সাতকানিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে উপজেলা ডাকঘরের মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের জামে মসজিদ ও আদালত মোড় হয়ে ডাকঘরের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলার পিএস টাওয়ারের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস দত্ত, ঢেমশা ইউপির চেয়ারম্যান রিদোয়ান উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী প্রমুখ।
সমাবেশে বক্তারা সাতকানিয়ার বাসিন্দা আমিনুল ইসলামকে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও লোহাগাড়ার বাসিন্দা বিপ্লব বড়ুয়াকে সদস্য নির্বাচিত করায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।