স্বাগত জানিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরে গতকাল রোববার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটের সামনে থেকে বের হওয়া মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই জায়গায় ফিরে আসে। পরে সেখানে সমাবেশ করে ছাত্রলীগ।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আজিম। মিছিলে নগর ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ছাত্রলীগের নেতারা। তাঁরা বলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে।
বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারকাজ অব্যাহত রাখতে নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজ স্বার্থসিদ্ধির জন্য দলে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।