স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে আগামী মঙ্গলবার আলোচনা সভা করবে দলটি।
আজ রোববার বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে এবং ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, ওই দিন ভোরে সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
তবে শ্রদ্ধা নিবেদনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না-বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। গত ৩ মার্চ রাত থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি।