স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিউল বারীকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সংগঠনের পাঁচটি পদে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোস্তাফিজুর রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি, গোলাম সারোয়ারকে সহসভাপতি, সাইফুল ইসলাম ও সাদরাজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ঘোষিত কমিটির সভাপতি শফিউল বারী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আবদুল কাদের ভূঁইয়া ছিলেন ছাত্রদলের গত কমিটির সভাপতি। সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
মুক্তিযোদ্ধা দলের সম্পাদক সাদেক আহমেদ: বৃহস্পতিবারই মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি মো. শফিউজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিউজ্জামান মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।