স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে গতকাল শুক্রবার দুপুরে মিছিল করে ময়মনসিংহ জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। শহরের হরি কিশোর রায় সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। তবে ওই সড়ক অতিক্রম করতে গেলে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যান। মিছিলে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, অর্থ সম্পাদক রতন আকন্দ প্রমুখ।