স্বেচ্ছাসেবক লীগের ছয়টি কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় এসব কমিটি বিলুপ্ত করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল মতলিব তরফদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, মুন্সীবাজার, পতনউষার, শমশেরনগর, আলীনগর, আদমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শাখা কমিটি ও কমলগঞ্জ পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্রুত এসব ইউনিয়ন ও পৌরসভায় নতুন কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রহিমপুর, মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।