স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের মুক্তি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার তানজিলের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা এম এ হান্নান, স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটির সভাপতি নাসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।