স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টার দিকে স্থানীয় অম্বিকা ময়দানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোল্লা মো. আবু কাওসার এ সম্মেলন উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ২০০৬ সালের ১৪ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শওকত আলী জাহিদকে আহ্বায়ক এবং অনিমেষ রায় ও আবু নাইমকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর গত ১১ বছরেও দলটির পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়নি।