স্বৈরাচারকে হটিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের মূর্ত প্রতীক। তাঁর নেতৃত্বেই স্বৈরাচারকে হটিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্য গড়ে তুলতে হবে। তাঁর নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন²রাখার সংগ্রামে শামিল হতে হবে।
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোমান আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্রান্তিলগ্ন ও গণতান্ত্রিক আন্দোলনে সমানে থেকে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। এবারও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহসভাপতি শামছুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম সম্পাদক এ এম নাজিমউদ্দিন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে খোদা তোতন প্রমুখ।