স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। ছবি: আশরাফুল আলম
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। ছবি: আশরাফুল আলম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করতেই তারা এমনটা করছে।

আজ রোববার দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সময়মতো। তবে আন্দোলনের ​দিনক্ষণ উল্লেখ করেননি তিনি।

খালেদা জিয়া বলেন, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করছে সরকার।