সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাসের চালক ও তাঁর সহকারীকে মারপিটের ঘটনায় মোটরশ্রমিক নেতা-কর্মীরা দুপচাঁচিয়া সদরের সিও অফিস বাসস্ট্যান্ডে অবরোধ করেন। এতে বগুড়া-নওগাঁ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার নেতাইউনুছ আলী বলেন, গত বৃহস্পতিবার ওই সড়কের কাহালু বাবলাতলায় একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুপচাঁচিয়ার জয়পুরপাড়ার খোকনের (২৮) সঙ্গে বাসচালকের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল খোকন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বাসের চালকসহ স্টাফদের মারধর করেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।