সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুজি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।