সড়কে চাঁদাবাজি বাড়ায় গাড়ির ধীরগতি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ইউএনবি
ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ইউএনবি

সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রোববার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ) উদাসীনতা রয়েছে।

ঈদযাত্রা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাবে ঘরমুখী মানুষের ভোগান্তির শেষ নেই। সরকার এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ তা ছাড়া ঈদের আগ মুহূর্তে সড়কে ‘চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ার’কারণে গাড়ি চলাচলে ধীরগতি বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। মানবিক কারণেই তাঁকে মুক্তি দেওয়া উচিত। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না।’ তিনি বলেন, ‘সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে ক্ষমতায় টিকে থাকতে সমস্ত অনৈতিক কাজ করছে’, যোগ করেন তিনি।