প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মানুষ স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধির পরিবেশ আবার ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিঃসন্দেহে একদিন আমরা সফল হব। সংগ্রামের মাধ্যমেই মানুষ নিজের অধিকার ফিরিয়ে আনবে, এটাই ইতিহাস।’
গতকাল শুক্রবার বিকেলে প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকীতে তাঁর কমলাপুরের বাসায় এক স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।