হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মতিঝিলে রিয়াদ (১৬) নামের এক হোটেলশ্রমিককে হত্যার প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছেন হোটেলশ্রমিকেরা। গতকাল শনিবার সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে নগরের বন্দরবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে রিকাবীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। সেখানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি আরিফুল ইসলাম।