হয় এসপার না হয় ওসপার: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এ দেশে হয় আমরা থাকব, না-হয় খালেদা জিয়া ও রাজাকাররা থাকবেন। হয় উনারা ধ্বংস হবেন, না-হয় আমরা ধ্বংস হব। হয় এসপার না হয় ওসপার।’

আজ মঙ্গলবার ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে শোক দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ইতিহাস ‌‘হত্যাকারী’ আখ্যায়িত করে বলেন, ‘মিথ্যাচারের রানি’, ‘নাশকতার রানি’ খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার জায়গা নেই। তিনি বলেন, ‘উনাকে জঙ্গিবাদ ত্যাগ করতে হবে, ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে। তবেই তিনি গণতন্ত্রের সার্টিফিকেট পেতে পারেন। না-হয় উনাকে ইতিহাসের আস্তাকুঁড়ে রাজাকার, মীরজাফর, জিয়া ও মোশতাকের পাশে পাঠানো হবে।’
হয় এসপার না হয় ওসপার: ইনু

তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ইতিহাসের চার নম্বর মীরজাফর, খালেদা জিয়া তাঁর উত্তরসূরি। জিয়া যেমন বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করেছেন। খালেদা জিয়াও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীদের রক্ষার চেষ্টা করেছেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি সেলিম ওমরাও খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ।