হরতাল বন্ধের পক্ষে মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে হরতাল বন্ধ করার পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার দুপুরে সিলেটের মদনমোহন কলেজে এক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হরতাল এখন আর প্রতিবাদের ভাষা নয়, হরতাল হিংস্রতার ভাষা। আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি প্রায় ২০ বছর ধরে আলোচিত হচ্ছে। আইন করে হরতাল বন্ধ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ ও যথেষ্ট দায়িত্বশীল কাজ। আমি এর পূর্ণ সমর্থন করি। তার মানে এই নয় যে কাল-পরশু হরতালকে বেআইনি ঘোষণার সিদ্ধান্ত পাবেন। এটা জলদি পাবেন না।’ চলমান হরতাল-অবরোধের কারণে কাঙ্ক্ষিত জিডিপি বাস্তবায়নে শঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এবার আশা করেছিলাম জিডিপি ৭ শতাংশ হবে। তবে এই মুহূর্তে এটা বাস্তবায়নে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর একমাত্র কারণ খালেদা জিয়া।’ নিজস্ব