হরতালকারী নেই, আছেন হরতালবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০-দলীয় জোটের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।

সকালে দেখা যায়, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, মিরপুর, ও দারুসসালাম এলাকার বিভিন্ন পয়েন্টে হরতালবিরোধীরা অবস্থান নিয়েছেন। সেখানে দলটির নেতা-কর্মীরা ‘যারা ডেকেছে হরতাল, তাদের মাথায় ঘোল ঢাল’, ‘এ হরতাল মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ), ঢাকা মহানগর ছাত্রলীগ (দক্ষিণ), স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক গোষ্ঠীর হাজারো নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।