প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়কে চক্রান্তের সূতিকাগার উল্লেখ করে এটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ইতিহাসের খলনায়িকা কাশিম বাজারের ঘষেটি বেগমের আস্তানা এটি। একে গুঁড়িয়ে দিতে হবে।’ বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের প্রতিবাদে গতকাল সোমবার সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানান তিনি। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ।