হরতালেও আজ ডিগ্রি পরীক্ষা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাসকোর্সসহ অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। ডিগ্রি ছাড়াও আজ বিবিএ ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল থাকার প্রতিবাদে আজ বুধবার সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।