হরতালের সমর্থনে বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নগরবাসীকে হরতাল পালনের আহ্বান জানিয়ে গতকাল শনিবার বিকেল চারটায় রিকাবীবাজার এলাকায় মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম। বক্তৃতায় তিনি বলেন, শমসের মবিনকে অবিলম্বে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।