হাসানের সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের গুলিতে নয়জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সন্ত্রাসীদের সঠিক পরিচয় এবং তাদের উদ্দেশ্য জানতে আহত অবস্থায় চিকিৎসাধীন কথিত হাসানের সুস্থ হয়ে ওঠার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ‘কল্যাণপুরে সংঘটিত ভয়াবহ ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন ও আতঙ্কিত। এ ঘটনায় গোটা জাতির সঙ্গে আমরাও উদ্বিগ্ন।’
বিবৃতিতে বলা হয়, হাসান বেঁচে থাকলে সঠিক তথ্য উদ্ঘাটনের সম্ভাবনাও বেঁচে থাকবে। এ ব্যাপারে কোনো অবস্থাতেই যেন রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াস চালানো না হয়। নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত সন্ত্রাস দমনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করতে পারে। এর যেকোনো ধরনের ব্যতিক্রম জাতিকে অধিকতর উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও আতঙ্কের দিকেই ঠেলে দেবে। -বিজ্ঞপ্তি।