হাসিনাকে খালেদার ঈদ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও আসাদুল করিম আজ শনিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। তাঁরা এই রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তাদের কাছে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সংবলিত কার্ডটি পৌঁছে দেন।
আবদুল লতিফ আজ বিকেলে বাসসকে জানান, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের কার্ড পাঠিয়েছেন খালেদা জিয়া।