হাসিনাকে খালেদার ঈদ-শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে জানান, তিনি ও দলের আরেক সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম দলের চেয়ারপারসনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক সিকান্দার আলী এটি গ্রহণ করেন।