হাসিনাকে খালেদার ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ড পাঠিয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির তিনজন সহদপ্তর সম্পাদক খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা কার্ডটি ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। সেখানে তাঁর ঈদ করার কথা রয়েছে।
বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকালে তাঁরা বিএনপির চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দিয়েছেন। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানো হয়েছিল।