হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।
বিএনপির প্রতিনিধিদলে থাকা দলটির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রথম আলোকে বলেন, দলের চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ড তাঁরা আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান কার্ড গ্রহণ করেছেন। আওয়ামী লীগের সভানেত্রীর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও শুভেচ্ছা জানিয়ে কার্ড দেওয়া হয়েছে।
বিএনপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দলের সমাজ কল্যাণ-বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও সহদপ্তর সম্পাদক আসাদুল করিম।