হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা: আমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। গতকাল শনিবার শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত ব্যক্তিদের স্মরণে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি।