হাসিনার অধীনেই নির্বাচন : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, একটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সেই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এই সরকারের মেয়াদ শেষের ৯০ দিনের মধ্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে দেশের রপ্তানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৩১ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড দেওয়া হয়। তাঁরা কার্ড পেয়েছেন রপ্তানি খাতে। সিআইপি কার্ড পাওয়া বাকি ৩৩ জন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক। তাঁরা পদাধিকার বলে কার্ড পেয়েছেন। ২২টি ক্যাটাগরিতে সিআইপি কার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব শুভাশিস বসু, স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য।