হাসিনার স্বাক্ষরে চূড়ান্ত হবে আ. লীগের ইউপি প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে লিখিত ভাবে জানানো হয়েছে।
আজ সোমবার আওয়ামী লীগের প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন নির্বাচন কমিশনে এ সংক্রান্ত কাগজপত্র দাখিল করেন।
এদিকে তৃণমূল থেকে জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবেন। কিন্তু চূড়ান্ত মনোনয়ন শেখ হাসিনার স্বাক্ষরে হবে।