হেফাজতের আমিরের প্রেস সচিবকে হঠাৎ অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর প্রেস সচিব মুনির আহমদকে হঠাৎ করে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদকও।

মাওলানা মুনির আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে হেফাজতের আমিরের প্রেস সচিব নিযুক্ত হন তিনি। গত সোমবার বিকেলে হঠাৎ তাঁকে সরে যেতে বলা হয়। তিনি মাদ্রাসার সব হিসাব-নিকাশ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু কী দোষে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো তা জানেন না।