হেফাজতের সংবাদ সম্মেলন, কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা আগামী শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির শাহ মুহিবউল্লাহ বাবুনগরী, মহাসচিব জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী প্রমুখ।