১০ নভেম্বর শাপলা চত্বরে সমাবেশ করবে এনডিএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১০ নভেম্বর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে নতুন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

গতকাল শনিবার বিকেলে জোটের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জোটের চেয়ারম্যান শওকত হোসেন প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৯ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁদের কর্মসূচি শুরু হবে। ১৪ অক্টোবর ঢাকা মহানগরের প্রতিনিধি সম্মেলন ও ছয়টি বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ করা হবে বলে জানান।

গত বৃহস্পতিবার ছোট ছোট ১০টি দলের সমন্বয়ে এনডিএফ নামের নতুন এই জোট গঠন করা হয়। এর মধ্যে পাঁচটি দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে আসে।