প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলার ছয়টি এবং মির্জাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ((ইউপি) নবনির্বাচিত ১১ জন চেয়ারম্যান গতকাল বুধবার শপথ নিয়েছেন। ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে এই ১১ ইউনিয়নের সবাই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে তাঁদের শপথ পাঠ করান জেলা প্রশাসক শামিমুল হক ছিদ্দিকী। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর, লোহালিয়া, ছোটবিঘাই, বড়বিঘাই, মাদারবুনিয়া ও বদরপুর ইউনিয়ন এবং মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া, দেউলী সুবিদখালী, কাঁকড়াবুনিয়া, মাধবখালী ও মির্জাগঞ্জ ইউপির চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।