কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১১ পদে আওয়ামী লীগপন্থীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতপন্থীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ৬টি পদে জয়ী হয়। গতকাল রোববার দুপুরে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. মফিজুল ইসলাম ওই ফল ঘোষণা করেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, সহসভাপতি মো. ফরিদ আহাম্মেদ, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গ্রন্থাগার সম্পাদক আমজাদ হোসেন, এনরোলমেন্ট সম্পাদক জালাল আহমেদ, আমোদ–প্রমোদ সম্পাদক নাজমা বেগম এবং সদস্য রোকসানা আক্তার জাহান, রেবেকা সুলতানা, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মিজানুর রহমান।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সভাপতি মোহাম্মদ ইসমাইল, সহসভাপতি আবদুল মোমেন, সহ-এনরোলমেন্ট সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া, সদস্য এনামুল আলম, লোকমান আহমেদ ও মোশাররফ হোসেন।
নির্বাচনে ৯৫০ জন ভোটারের মধ্যে ৯১২ জন ভোট দেন।