প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ বছর পর আজ রোববার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, মাগুরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি। ওই সম্মেলনে আলতাফ হোসেনকে সভাপতি ও সিরাজুল আকবরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রায় পাঁচ বছর পর কেন্দ্রীয় আওয়ামী লীগ ওই কমিটিকে অনুমোদন দেয়।
২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন মারা গেলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তানজেল হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।